সংবাদ তরঙ্গ ডেস্ক : মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অনন্য বার্তা নিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১, বাংলাদেশের উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল হলে জেলার দুই শতাধিক লায়ন সদস্যসহ লায়ন্স ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, কেবিনেট সেক্রেটারি ড. মুহিব শাহীন, কেবিনেট ট্রেজারার মাহমুদা মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান, সেক্রেটারি জাকির হোসেন মুকুল এবং কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুনসহ জেলার অন্যান্য বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।
অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। বক্তারা মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।