স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে’

সংবাদ তরঙ্গ ডেস্ক : এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ লিখেছেন, ‌‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

পোস্টে তিনি নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর যুক্ত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। 

এতে আগুন লেগে ঘর পুড়ে গেছে এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *