Blog

সংগঠনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে বিএমজেপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সংবাদ তরঙ্গ ডেস্ক: আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল…

প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে                                                    -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সংনবাদ তরঙ্গ ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, (২৫ জুন):  বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নাইক্ষ্যংছড়ির এ খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্যতম বিশেষত্ব ছিল গয়াল সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব প্রাণী বিতরণের ব্যবস্থা করা। বর্তমানে সরকার সেই লক্ষ্যকে আরও সম্প্রসারিত করে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন খামারির মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে। সরকারের তত্ত্বাবধানে পরিচালিত এসব খামারে গবেষণার মাধ্যমে কীভাবে প্রান্তিক পর্যায়ের খামারিদের আরও সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার অভাবে খামারটির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। বর্তমান সরকার খামারটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, একজন প্রান্তিক মানুষ যদি ছাগল, ভেড়া, গরু কিংবা কিছু মুরগি পেয়ে সেগুলো বাড়ির আশপাশে লালন-পালন করতে পারেন, তাহলে তিনি নিজেই উপার্জনের সক্ষমতা অর্জন করতে পারবেন এবং স্বাবলম্বী হয়ে উঠবেন। প্রান্তিক মানুষের এই আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এর আগে প্রতিমন্ত্রী নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক কেন্দ্রের গয়াল শেড, হরিণ শেড এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের শেড পরিদর্শন করেন। এ সময় তিনি গয়ালের সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য প্রাণীর সার্বিক সুবিধা নিশ্চিত করতে বিএলআরআই-এর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরে তিনি স্থানীয় খামারিদের মাঝে মুরগি, ছাগী, ছাগলের পাঠা, ভেড়া ও ভেড়ার পাঠা বিতরণ করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত পরিচালক ড. এবিএম মুস্তানুর রহমান, পরিচালক ড. জিল্লুর রহমান, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ খায়রুল বাশার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ-সহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে এফএলজেএফ’র নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন…

প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সংবাদ তরঙ্গ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর…

আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা জরুরী- ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম

সংবাদ তরঙ্গ ডেস্ক: আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা,অর্থনৈতিক দুবৃত্তায়ন বন্ধ এবং শিক্ষা নীতিতে সকল বৈষম্য দূরীকরণসহ ১৮ দফা…

ছাত্রদলের সহ-সভাপতি  সজল

সংবাদ তরঙ্গ ডেস্ক: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সন্তান সজল পেলেন যোগ্যতার স্বীকৃতি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর…

রাজধানীর যানজট নিরসনে চাই বাস্তবসম্মত পরিকল্পনা

ড. এস এম জাহাঙ্গীর আলমজোড়-বেজোড় নাম্বারের গাড়িগুলো আমাদের রাজধানীতেও এক দিন পরপর চলাচল করতে দেওয়া যেতে…

দিলারা হাফিজের মৃত্যুতে ড.জাহাঙ্গীর আলমের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ,বীর বিক্রমের সহধর্মিনী মিসেস দিলারা হাফিজের আকর্ষিক মৃত্যুতে…

বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগেই অর্জিত আমাদের এই স্বাধীনতা -প্রশাসক মাহফুজুর রহমান রিটন

সংবাদ তরঙ্গ ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের…

২৬ মার্চ ও একটি ঐতিহাসিক দলিল

ডক্টর এস এম জাহাঙ্গীর আলম পাকিস্তানি দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে…