গাজার যুদ্ধপরবর্তী শাসন ও পুনর্গঠন তদারকিতে তৈরি ‘বোর্ড অভ পিস’ বা শান্তি বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এটির সত্যতা নিশ্চিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনও এই বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।’ ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এরমধ্যেই পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যে ডজনখানেক বিশ্বনেতাকে এই বোর্ডে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরও আমন্ত্রণ পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত, অস্ট্রেলিয়া, জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তা স্পষ্ট নয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি তো লাম এই পর্ষদে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে তিন বছর। কিন্তু কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার