বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অ্যাটর্নি জেনারেলের আহ্বান

সংবাদ তরঙ্গ ডেস্ক :শুধুমাত্র নেতিবাচক সংবাদ বলেন, এই অঙ্গনে যদি কোন অনিয়ম, অসদাচরণ-দুর্নীতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরে আদালত কেন্দ্রিক বেশ কয়েকটি বিষয়ে আপনারা (সাংবাদিকরা) দায়িত্বশীলতার সঙ্গে কিছু নিউজ করেছেন তার সুফল আমরা পেয়েছি।

দুষ্ট চক্র বা দুই একজন দুষ্ট ব্যক্তির কারণে আমরা সামগ্রিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। সেগুলো আপনারা জাতির সামনে গুরুত্বের সঙ্গে তা তুলে ধরেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতে একটি আনন্দ র‌্যালি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রদক্ষিণ করে ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেক কাটা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *