শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

সংবাদ তরঙ্গ ডেস্ক : বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,  বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ।

সোমবার (১৯ জানুয়ারি) এ উপলক্ষে সকালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে  শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি  ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি বলেন, শপথের মধ্যে দিয়ে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করবে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সমস্যা গুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে, তারা সঠিক ভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়
পুরো মজার প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *