ফাস্টফুড খারাপ করে কিডনি

সংবাদ তরঙ্গ ডেস্ক : ছোট-বড় সবারই পছন্দের খাবার হয়ে উঠেছে ফাস্টফুড। কেউ কেউ নিয়মিত এ ধরনের খাবার খান। গবেষণা বলছে, ঘন ঘন ফাস্টফুড খেলে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে কিডনির স্বাস্থ্যে বেশি প্রভাব ফেলে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত ফাস্টফুড খাওয়া কীভাবে শরীরের ওপর প্রভাব ফেলে। উচ্চ সোডিয়াম গ্রহণ: ফাস্টফুড জাতীয় খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে; যা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় এবং কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস কিডনির কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে। অস্বাস্থ্যকর চর্বি: অনেক ফাস্টফুড আইটেমে পাওয়া ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ চাপ বাড়ায়। দীর্ঘ মেয়াদে এসব খাবার কিডনির ক্ষতি করে। অতিরিক্ত চিনির ব্যবহার: ফাস্টফুড খাবারের সঙ্গে প্রায়ই চিনিযুক্ত পানীয় এবং মিষ্টিজাতীয় খাবার খাওয়া হয়, যা ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এসবই কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফাইবার এবং পুষ্টির অভাব: ফাস্টফুডে সাধারণত ফাইবার, ভিটামিন এবং খনিজের মতো প্রয়োজনীয় পুষ্টি কম থাকে, যা কিডনির কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। পুষ্টি ছাড়া এসব খাবার কিডনিতে পাথর এবং অন্যান্য কিডনি সম্পর্কিত সমস্যা বাড়াতে পারে।

ডিহাইড্রেশন: অনেক ফাস্টফুডে বিকল্প লবণের পরিমাণ বেশি এবং পানির পরিমাণ কম থাকে, যা শরীরে ডিহাইড্রেশন তৈরি করতে পারে। এর ফলে কিডনিতে চাপ সৃষ্টি করে এবং কিডনিতে পাথর ও মূত্রনালির সংক্রমণ বাড়াতে পারে।  স্থূলতা: নিয়মিত ফাস্টফুড খাওয়ার সঙ্গে ওজন বৃদ্ধি এবং স্থূলতার সম্পর্ক রয়েছে। উভয়ই কিডনি রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকির কারণ। ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি: ফাস্টফুডে থাকা উচ্চ ক্যালরি, উচ্চ চিনির উপাদান টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এর ফলে কিডনি রোগের ঝুঁকিও বাড়ে।  সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব: ফাস্টফুডে ব্যবহৃত বিভিন্ন উপকরণ শুধু কিডনির স্বাস্থ্যকে প্রভাবিত করে না; বরং হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের মতো অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও বাড়ায়। এসব রোগ কিডনির কার্যকারিতাকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। সুস্থ থাকতে তাই যতটা সম্ভব ফাস্টফুড এড়িয়ে চলুন এবং খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *