সংবাদ তরঙ্গ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিজয়ী সকল সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন।
(১৫ ফেব্রুয়ারি, রবিবার) সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম জাহাঙ্গীর আলম ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খ. ম আমীর আলী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় সংগঠনের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তথা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে অর্জিত বিজয়ে বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন এর পক্ষ হতে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
অভিনন্দন বার্তায় আরো বলা হয়, এ বিজয় শুধু একটি রাজনৈতিক দলের বিজয় নয়, বরং এটি দেশ, জাতি, সমাজ ও সাধারণ জনগণের প্রতি তারেক রহমানের দেয়া অঙ্গীকারের ওপর জনগণের আস্থার প্রতিফলন।
আমরা বীর মুক্তিযোদ্ধারা বিশ্বাস করি, বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তথা বীর মুক্তিযোদ্ধাদের সাথে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। আশা করি দেশ ও জাতির স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি তার দায়িত্ব পালনে অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাবে।
পরিশেষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।