সংবাদ তরঙ্গ ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) দলের ২০২৫ সালের বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে বিএমজেপির সভাপতি জনাব সুকৃতি কুমার মণ্ডলের নেতৃত্বে দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল এই অডিট রিপোর্ট জমা দেন। এ সময় দলের কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র বর্মন, যুগ্ম-মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অডিট রিপোর্ট দাখিল শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএমজেপির এক বিশেষ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএমজেপি সারা দেশের মহানগর, সিটি কর্পোরেশন এবং প্রায় ৩০০ থেকে ৫০০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রস্তুতি জোরদার ও তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কমিটি শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দকে দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কার্যনির্বাহী সভায় বিএমজেপির সভাপতি জনাব সুকৃতি কুমার মণ্ডল, মহাসচিব জনাব দিলীপ কুমার দাসসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।