উত্তরাঞ্চলীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন : এছাহক আলী সভাপতি, আব্বাস আলী সাধারণ সম্পাদক

সংবাদ তরঙ্গ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ এছাহক আলীকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোঃ আব্বাস আলীকে সাধারণ সম্পাদক করে ১২৬ সদস্যর উত্তরাঞ্চলীয় জাতীয়তাবাদী ফোরামের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আনোয়ারুল ইসলাম শাহানকে সিনিয়র সহ-সভাপতি, কামরুজ্জামান নয়নকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আব্দুল মমিন সরকার জনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরাঞ্চলিও জাতীয়তাবাদী ঐক্যর সকলকে সুসংগঠিত করে গণ সংযোগের মাধ্যমে সম্পৃক্ত ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদের আদর্শের দিকে আকৃষ্ট করে দেশ ও সংগঠনের মান ত্বরান্বিত করতে সচেষ্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *