তামাশার নির্বাচন হয়েছিল, ভোটের অধিকার ছিল না – তারেক রহমান

সংবাদ তরঙ্গ ডেস্ক : কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের আইনপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে কাছে এই আহ্বান জানান।

সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি।’

তারেক রহমান আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। এই নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেকে এসেছি আমরা।’ 

বিগত নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘তামাশার নির্বাচন হয়েছে। ভোটের অধিকার ছিল না। মানুষ তাঁর কষ্টের কথা কাকে বলবে, সেই লোকটাও ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *