নয় মাসের হিসাব

ওয়াহিদ জামান

পাথরের উপর জল পড়ে দীর্ঘ নয় মাস

শেওলা জমে,জমে হৃদয়ের গভীর দীর্ঘশ্বাস

বুনো উদ্ভিদ জন্ম নেয়

আকাশ ফুঁড়ে অসীমতা ছুয়ে দেয় তারা

নিস্ফলা অধীর আগ্রহে দু’চোখ দুশো সত্তর দিনের নিমগ্ন হিসাবে

পাথরের বেদনা নেই

নেই কোন অভিমান

অনুযোগের স্বরেও কোন কথা নেই

অথচ এক অব্যক্ত শব্দমুখর মহাকাব্য

অভিমানের তরঙ্গে ভেসে যায় আঘাটে

আঘাতের জগদ্দল পাথর

র্নিবিঘ্নে প্রশস্ত হয়

মজবুত করে তার অনু-পরমানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *