বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় রাজশাহী মহানগর বিএনপি’র দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

সংবাদ তরঙ্গ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় দোয়া ও মোনাজাত করেছে রাজশাহী মহানগর বিএনপি।

বিএনপি’র সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ সাহেব বাজার সোনাদিঘী জামে মসজিদে বাদ জুম্মা এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

এ সময় রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *