সংবাদ তরঙ্গ ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগেই অর্জিত আমাদের এই স্বাধীনতা।
২৬ মার্চ বৃহস্পতিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।