সংবাদ তরঙ্গ ডেস্ক : এশিয়ান গেমসে সংযুক্ত আরব আমিরাতকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন ১৮ বছর বয়সি অ্যাথলেট মারিয়াম করিম। গতকাল নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৩১ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন তিনি। ফাইনালের আগে ৫৫.১৪ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছিলেন মারিয়াম। ফাইনালে নিজের সেই সময় আরও প্রায় এক সেকেন্ড কমিয়ে গেমস রেকর্ড গড়েন তিনি।
৫৪.৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন কাজাখস্তানের আদেলিনা জেমস। ভারতের ভিত্যা রামরাজ ৫৪.৭৫ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন। মারিয়ামের এই সাফল্যে ২০২৩ সালে হাংঝু এশিয়ান গেমসে বাহরাইনের কেমি আদেকোয়ার গড়া ৪০০ মিটার হার্ডলসের গেমস রেকর্ডও ভেঙে যায়।
২০০৮ সালে জন্ম নেওয়া মারিয়াম এরই মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন এবং বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেরা আটে জায়গা করে নিয়েছেন।
আগস্টে ৫৬.২৭ সেকেন্ড সময় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-২০ জাতীয় রেকর্ডও গড়েছিলেন তিনি। গতকাল পুরুষদের ৪০০ মিটারে সুলেইমান আবদুর রহমান ৪৪.৯৯ সেকেন্ডে রুপা জিতে আমিরাতের পদক তালিকা খুলেছিলেন। এবার মারিয়ামের সোনায় প্রথমবারের মতো এশিয়ান গেমসের এই আসরে সোনার স্বাদ পেল দেশটি।