শাহরুখের কঠোর রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন

সংবাদ তরঙ্গ ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান বলে কথা! তাকে নিয়ে চর্চা হবে এটাই স্বাভাবিক। তবে মার্জিত ও ধৈর্যশীল ব্যবহারের জন্য পরিচিত বলিউড বাদশা এবার আলোচনায় এলেন মেজাজ হারিয়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেজাজ হারালেন শাহরুখ খান। এক পুরস্কার বিজয়ীর অপেশাদার আচরণে বিরক্ত হয়ে তার ফোন কেড়ে নিতে বাধ্য হন কিং খান, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে বেশ আলোচনা। স্যোশাল মিডিয়ায়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জয় অ্যাওয়ার্ডসের মঞ্চে শাহরুখ খান এক বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন। কিন্তু এমনই এক সংবেদনশীল মুহূর্তে পুরস্কার গ্রহণ না করে ওই ব্যক্তি আচমকাই ফোন বের করে শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষার খাতিরে শাহরুখ তাৎক্ষণিকভাবে ওই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নেন। তবে নেটিজেনদের অনেকেই ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা শাহরুখের এমন কঠোর রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন।ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, শাহরুখ মেজাজ হারালেও তার উদ্দেশ্য ছিল অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা। ফোন কেড়ে নেওয়ার পর তিনি অত্যন্ত শান্তভাবে ওই দুই ভক্তকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন এবং হাসিমুখে তাদের সঙ্গে অফিশিয়াল ছবি তোলেন। অর্থাৎ ভক্তদের ছবি তোলার শখ তিনি ঠিকই পূরণ করেছেন, কিন্তু নিয়ম ভেঙে সেলফি তোলার বিষয়টি তিনি পছন্দ করেননি।শাহরুখ ভক্তরা বলছেন, মঞ্চে পুরস্কার দেওয়ার সময় সেলফি তোলা অত্যন্ত অপেশাদার একটি কাজ। অপেশাদারিত্বের জবাব এমন কঠোর হওয়া স্বাভাবিক বলেও মনে করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *