দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

সংবাদ তরঙ্গ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ রাজশাহীর নওদাপাড়া আহলে হাদিস হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এসময় তিনি নওদাপাড়া আহলে হাদিস হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে তাদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন মাহফুজুর রহমান রিটন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *