সংবাদ তরঙ্গ ডেস্ক: আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা,অর্থনৈতিক দুবৃত্তায়ন বন্ধ এবং শিক্ষা নীতিতে সকল বৈষম্য দূরীকরণসহ ১৮ দফা দাবি পেশ করেছে ইন্টেলেকচুয়াল ফোরাম বাংলাদেশ।
৬মে, ২০২৬ রাজধানীর শিশু কল্যাণ পরিষদের হল রুমে জনপ্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবী পেশ করা হয়।
মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে মোফাচ্ছের আমিরুল ইসলাম বেলালীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, কর্ণেল হাসিনুর রহমান, কর্ণেল মোঃ জাকারিয়া, উপাধাক্ষ্য মোঃ আবদুর রহমান, ড. মোঃ আব্দুল জলিল ,অধ্যক ড. মোঃ শহীদুল ইসলাম,এডভোকেট নুরুজ্জামান,শাহ মোঃ শামছুদ্দিনও মাওলানা সাইফুর রহমান সাঈদী প্রমুখ|
সভায় বক্তারা, পরাধীনতার শিকল ভাঙ্গতে হবে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা জরুরী,রাষ্ট্রের মালিকানা চেষ্টা করা লাগবে, ঐক্যবদ্ধ হতে হবে ৭১-২৪ সকল মুক্তিকামী যোদ্ধাদের,ডিপষ্ট্রেটে লোক ˆতৈরী করতে হবে,অর্থনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ করতে হবে,শিক্ষানীতিতে সকল বৈষম্য দূরীকরন, কমন কজ/কমন জায়গা সামনে আনতে হবে,ট্রাম্প বাইবেল শপথ করে ক্ষমতায় আসে ইসলাম নিয়ে কমন আইডিয়া নিয়ে আসতে হবে|
ইসলাম ও মুসলিম আইডেন্টিটি নিয়ে থাকা আবশ্যক,মানুষের সম্মতিতে রাষ্ট্র চলতে হবে, তবে দুর্নীতি, জুলুম বন্ধ হবে,বেসরকারী শিক্ষায় ১ বছরের পিআরএল চালু করতে হবে,অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করতে হবে, বেসরকারী শিক্ষকদের অবিল বদলী ব্যবস্থা করতে হবে,প্রতিটি প্রাথমিক বিদ্যালয় একজন কর ধর্ম শিক্ষক নিয়োগ করতে হবে,প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় পূর্বের ন্যায় একজন করে হেড মাওলানা পদ সৃষ্টি করতে হবে,শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রতিটি মহল্লায় একটি করে ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করতে হবে,আরব বিশ্বে চাকুরির সুবিধার জন্য কুরআনের ভাষা আরবি ভাষা চালু করার দাবী জানিয়ে ১৮ দফা দাবি পেশ করেন।