ছাত্রদলের সহ-সভাপতি  সজল

সংবাদ তরঙ্গ ডেস্ক: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সন্তান সজল পেলেন যোগ্যতার স্বীকৃতি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই ছাত্রনেতা।

বিগত ফ্যাসিবাদের দুঃসময়ে আনোয়ারুল ইসলাম সজল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির রাজপথের এক জন সক্রিয় কর্মি । আন্দোলন করতে গিয়ে দুইবার কারাবরণ এবং দুইবার সরাসরি পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েও দমে যাননি তিনি। জেল, জুলুম আর নির্যাতনের কষাঘাত সহ্য করেও বিচ্যুত হননি নিজের আদর্শ থেকে।

জীবনের ঝুঁকি নিয়ে বহুবার হত্যার হুমকির মুখোমুখি দাঁড়িয়েও লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ।

বিশেষ করে, গত জুলাই বিপ্লবে সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে সজলের ভূমিকা ছিল অনন্য। রাজপথের সেই বীরত্বগাথার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সরকারের পাট, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাকে ‘জুলাই যোদ্ধা’ সম্মাননায় ভূষিত করা হয়।

তৃণমূল থেকে উঠে আসা দেবহাটার এই সূর্যসন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাতক্ষীরাসহ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের দিনগুলোতেও তিনি একইভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *